বুধবার, জুন ৩, ২০২৬
30.9 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরকেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান আরও বাড়ানোর নির্দেশ আইজিপির

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান আরও বাড়ানোর নির্দেশ আইজিপির

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।

২১ জানুয়ারি, ২০২৫ সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন।

আইজিপি হাসপাতালকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

আইজিপি হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা, ইমার্জেন্সি বিভাগ, রেডিওলজি, আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি সেবা গ্রহিতা পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা সেবা গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. মোঃ এমদাদুল হক এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

তথ্য অনুযায়ী, গড়ে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্যাথলজিক্যাল রিপোর্ট গ্রহণ করেন প্রতিদিন গড়ে দেড় হাজার পুলিশ সদস্য।

গত বছর চক্ষু বিভাগে ৭১২টি অপারেশন এবং অন্যান্য বিভাগে ৬,৪৬৭টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ