বুধবার, জুন ৩, ২০২৬
34.7 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরচট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের জেলা পুলিশের সম্মাননা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের জেলা পুলিশের সম্মাননা

ডিটেকটিভ ডেস্ক
,

চট্টগ্রামে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহতদের জেলা পুলিশের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

২৩ ডিসেম্বর ২০২৪ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

অনুষ্ঠানে শহীদ পরিবারের ৯ জন সদস্য এবং ৫৩ জন আহত ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আহত ছাত্রদের পক্ষ থেকে শাফীন শাররাজ ও জোনায়েদ ইসলাম, আহতদের পরিবারের পক্ষ থেকে গীতা রানী রায় এবং শহীদ পরিবারের পক্ষ থেকে মহিবুল হক ও ফরহানা আক্তার রানী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ