শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরআইজিপি কাপ শুটিং প্রতিযোগিতায় ডিএমপি চ্যাম্পিয়ন

আইজিপি কাপ শুটিং প্রতিযোগিতায় ডিএমপি চ্যাম্পিয়ন

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশের আইজিপি কাপ শুটিং প্রতিযোগিতা ২০২৪–২৫-এর চূড়ান্ত পর্ব ৭ মে ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) রানারআপ হয়।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫ থেকে ৭ মে পর্যন্ত মোট ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

.১৭৭ এয়ার রাইফেল ওপেন সাইট ১০ মিটার (পুরুষ) ইভেন্টে এসবির নায়েক তানজীব হোসেন খন্দকার প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হন এসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম এবং তৃতীয় হন ফেনী জেলার এএসআই এবিএসএম হাসান।

একই ইভেন্টের নারী বিভাগে প্রথম হন এসবির নারী কনস্টেবল তানিয়া আক্তার, দ্বিতীয় হন এসবির নারী কনস্টেবল নীলা খাতুন এবং তৃতীয় হন এসবির নারী কনস্টেবল নীলা আক্তার।

.২২ বোর রাইফেল ওপেন সাইট ৫০ মিটার (পুরুষ) ইভেন্টে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ সুপার নাসিদ ফরহাদ চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় হন এসবির কনস্টেবল শাকিল আহমেদ এবং তৃতীয় হন এসবির নায়েক তানজীব হোসেন খন্দকার।

এই ইভেন্টের নারী বিভাগে প্রথম হন এসবির এএসআই ইসমত আরা, দ্বিতীয় হন এসবির নারী কনস্টেবল আমেনা আক্তার এবং তৃতীয় হন এসবির এএসআই নীলিমা আক্তার।

.২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (পুরুষ) ইভেন্টে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হন র‍্যাবের সার্জেন্ট জুবায়ের।

এবং তৃতীয় হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদ।

নারী বিভাগে প্রথম হন এসবির নারী কনস্টেবল রুনা আক্তার, দ্বিতীয় হন এসবির নারী কনস্টেবল নীলা খাতুন, এবং তৃতীয় হন এসবির এএসআই ইসমত আরা।

প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট (পুরুষ) নির্বাচিত হন এসবির নায়েক তানজীব হোসেন খন্দকার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট (নারী) নির্বাচিত হন এসবির নারী কনস্টেবল রুনা আক্তার।

প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, ভারত–পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী ৩০টি জেলার পুলিশ সুপারদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে।

প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ইউনিট থেকে আগত অংশগ্রহণকারী শুটারগণ উপস্থিত ছিলেন।

 

সম্প্রতি

নাগরিক সংযোগ