স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেছেন। ৩১ মার্চ ২০২৫ তারিখে বেলা ১১টায় তিনি এই পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম—এ সময় তার সঙ্গে ছিলেন। এ ছাড়া উপিস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাদ্দাত আলী এনডিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি এবং ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি এবং ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন। নিজেদের ঈদ-আনন্দ বিসর্জন দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঙ্গে তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
