জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জঁ-পিয়ের লামোয়া বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে অসামান্য ভূমিকার প্রশংসা করেছেন। ২১ এপ্রিল, ২০২৫ তারিখে বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা জানান।
আন্ডার-সেক্রেটারি জেনারেল বলেন, “পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে বাংলাদেশি পুলিশ শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
আইজিপি বলেন, “বাংলাদেশ পুলিশ বিশ্বব্যাপী শান্তিরক্ষায় তাদের দক্ষতা ইতোমধ্যেই প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বৃহৎ পরিসরে সদস্য প্রেরণে প্রস্তুত রয়েছে।”আইজিপি জাতিসংঘ মহাসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আন্ডার-সেক্রেটারি জেনারেলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার বধুক শন, অতিরিক্ত আইজি (মাইন অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ডিআইজি (অপারেশনস) মোঃ রেজাউল করিম এবং অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশনস) মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
