শনিবার, এপ্রিল ১১, ২০২৬
31 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরআইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-এর সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। ১৪ মে, ২০২৫ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডি, ভাইস-প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এই সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে সচেষ্ট রয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ