পিরোজপুর জেলা পুলিশের তথ্যপ্রযুক্তি ও মিডিয়া শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) বেলা ১১টায় পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে এই মোবাইলগুলো ফেরত দেওয়া হয়।তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা ফোনগুলোর মধ্যে সদর থানা থেকে ৩টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়িয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৬টি এবং ভাণ্ডারিয়া থানা থেকে ৩টি মোবাইল অন্তর্ভুক্ত রয়েছে।
নিজ নিজ হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পিরোজপুর জেলা পুলিশের হারানো মোবাইল ফোন উদ্ধার ও ফেরত প্রদান
ডিটেকটিভ ডেস্ক
,
