বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা গ্রহণ করলেন নগরবাসী

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা গ্রহণ করলেন নগরবাসী

ডিটেকটিভ ডেস্ক
,

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ কর্মসূচি দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনেন।

সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় কয়েকজন সেবা প্রত্যাশী তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (সকলেই অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সম্মানিত সেবাপ্রত্যাশী নগরবাসী।

সম্প্রতি

নাগরিক সংযোগ