পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ১০ মে ২০২৬ রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, জনসেবা, দায়িত্ববোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রকাশিত বাংলাদেশ পুলিশের মুখপত্র ‘ডিটেকটিভ’-এর বিশেষ সংখ্যার মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বক্তব্য দেন।
