হোমখবরাখবরজনবান্ধব পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ ২০২৬

জনবান্ধব পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ ২০২৬

ডিটেকটিভ ডেস্ক
,

আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গঠনের প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে ১৩ মে ২০২৬ শেষ হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”-প্রতিপাদ্যে চার দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। পুলিশ সপ্তাহের শেষ দিনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা তুলে ধরেন। কর্মরত কর্মকর্তারাও পুলিশের আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জনমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মঅধিবেশনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশিং এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় জনগণের আস্থা ও সম্পৃক্ততা বাড়িয়ে পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টি।

১০ মে ২০২৬ বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের মাধ্যমে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির একাধিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

 

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ