রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলেন মোছা. রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) এবং মমতাজ বেগম (৫৪)।
ডিবি সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭:১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য ছিল—কক্সবাজার থেকে কয়েকজন মাদক কারবারি ইয়াবা নিয়ে ঢাকায় এসে বিক্রির উদ্দেশ্যে শনির আখড়ায় অবস্থান করছে। অভিযানে তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করছিল।
