২৯ মার্চ ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে মিজ ক্রিস্তেল ফন্টেইন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্রাউড কন্ট্রোল, অভিবাসী সহায়তা, অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সক্ষমতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি মিজ ফন্টেইনের আগ্রহকে স্বাগত জানিয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, অভিবাসন, সাইবার নিরাপত্তা ও মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং উভয় দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ
ডিটেকটিভ ডেস্ক
,

