রবিবার, জুন ২৮, ২০২৬
28.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরপিবিআইয়ের সহায়তায় পরিবার খুঁজে পেলেন সৌদি ফেরত রিজিয়া

পিবিআইয়ের সহায়তায় পরিবার খুঁজে পেলেন সৌদি ফেরত রিজিয়া

ডিটেকটিভ ডেস্ক
,

সৌদি আরব থেকে দেশে ফেরার ১৩ দিন পর পরিবারের কাছে ফিরেছেন রিজিয়া বেগম। আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে জানা যায়, তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মামদনগর গ্রামে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রিজিয়া। সে সময় তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অসংলগ্ন থাকায় তিনি নিজের ঠিকানা বা পরিবারের তথ্য জানাতে পারছিলেন না। সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা তাঁকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করে। পরে পিবিআইয়ের সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সদস্যদের খুঁজে বের করা সম্ভব হয়। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ উত্তরায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে সৌদি ফেরত আরেক নারী, রিমা আক্তার (ছদ্মনাম), বিদেশে নির্যাতন ও নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বিদেশফেরত নির্যাতিত ও বিপন্ন নারীদের সহায়তায় বিমানবন্দরে একটি প্রাতিষ্ঠানিক সহায়তা কাঠামোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ