রবিবার, জুন ২৮, ২০২৬
28.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরনগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এস্কর্ট সেবা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ বা মূল্যবান দ্রব্য পরিবহনে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে এ সেবা নিতে পারবে। ডিএমপি জানায়, এ ক্ষেত্রে এস্কর্ট সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। সেবা নিতে হলে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপির কন্ট্রোল রুমের নম্বর: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এও যোগাযোগ করা যাবে।

সম্প্রতি

নাগরিক সংযোগ