সোমবার, জুন ২৯, ২০২৬
30.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসিআইডি সদর দপ্তরে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিআইডি সদর দপ্তরে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডিটেকটিভ ডেস্ক
,

১২ মার্চ ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি প্রতিনিধি দল সিআইডি সদর দপ্তর পরিদর্শন করে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুহেল দাউদ, লিগ্যাল অ্যাটাশে, এফবিআই/এলইজিএটি, ইউএস এম্বাসি, নিউ দিল্লি। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন রাইলি প্যালমারট্রি, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ইউএস এম্বাসি, ঢাকা; সুসান ফিনবি, অ্যাসিস্ট্যান্ট সেকশন চিফ, এফবিআই/ইউএস এম্বাসি, শ্রীলঙ্কা এবং মো. আমিনুল ইসলাম, পুলিশ লিয়াজন স্পেশালিস্ট, এফবিআই/এলইজিএটি, ইউএস এম্বাসি, ঢাকা। বৈঠকে সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি, মানব পাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধ মোকাবিলায় সিআইডি ও এফবিআইয়ের মধ্যে অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সিআইডি প্রধান পেশাদার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর সেবা প্রদান করতে সক্ষম করবে। এ সময় উভয় পক্ষ আন্তঃদেশীয় অপরাধ দমনে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ক্রিপ্টোকারেন্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক অপরাধ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ