সোমবার, জুন ২৯, ২০২৬
27.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসিএমপিতে এক দিনে তিন আয়োজন: কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা ও ওপেন হাউস...

সিএমপিতে এক দিনে তিন আয়োজন: কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা ও ওপেন হাউস ডে

ডিটেকটিভ ডেস্ক
,

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ধারাবাহিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ৩০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা, বেলা ১টা ৩০ মিনিটে সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত একই স্থানে পূর্বঘোষিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়। তিনটি আয়োজনেই সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। মাসিক কল্যাণ সভায় কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনায় না আনার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও নেওয়া হয়। অপরাধ পর্যালোচনা সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার কথা বলা হয়। রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি, জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করা, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়। ওপেন হাউস ডে-তে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশীরা অংশ নিয়ে তাঁদের অভিযোগ, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। সিএমপি কমিশনার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনটি আয়োজনেই সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ