বুধবার, এপ্রিল ২২, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরওসমান বিন হাদি হত্যার মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিলের কথা জানিয়েছে...

ওসমান বিন হাদি হত্যার মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিলের কথা জানিয়েছে ডিএমপি

ডিটেকটিভ ডেস্ক
,

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিল করা হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এই হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি জানান, ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি, র‍্যাব, সিআইডি এবং বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোঃ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও ও নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকাতেও অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তকালে এ পর্যন্ত এই ঘটনার পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি লুকানোর সঙ্গে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পালাতে সহায়তাকারীসহ মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো:
১। হুমায়ুন কবির (৭০)
২। হাসি বেগম (৬০)
৩। সাহেদা পারভীন সামিয়া (২৪)
৪। ওয়াহিদ আহমেদ শিপু (২৭)
৫। মারিয়া আক্তার লিমা (২১)
৬। মোঃ কবির (৩৩)
৭। নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪)
৮। সিবিয়ন দিও (৩২)
৯। সঞ্জয় চিসিম (২৩)
১০। মোঃ আমিনুল ইসলাম রাজু (৩৭)
১১। মোঃ আব্দুল হান্নান (৪২)

সম্প্রতি

নাগরিক সংযোগ