বুধবার, এপ্রিল ৮, ২০২৬
27 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরখুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত

ডিটেকটিভ ডেস্ক
,

গত ২০ অক্টোবর নগরীর বয়রা থানা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, কেএমপি।সভা শুরুর পর পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবি ও সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন পুলিশ কমিশনার এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় বাংলাদেশ পুলিশের দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। তিনি অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার কমানো, পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন এবং সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, পরিবার ও সন্তানদের প্রতি দায়িত্বশীলতা এবং সন্তানদের খারাপ সঙ্গ ও অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল)সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ