সোমবার, এপ্রিল ৬, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবররাজশাহীতে ‘নারী এবং শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস: বিদ্যমান প্রযুক্তিগত এবং...

রাজশাহীতে ‘নারী এবং শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস: বিদ্যমান প্রযুক্তিগত এবং আইনি চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডিটেকটিভ ডেস্ক
,

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গড়ে তোলার লক্ষ্যে “নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস: বিদ্যমান প্রযুক্তিগত এবং আইনি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ” শীর্ষক গবেষণার ওপর ভিত্তি করে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় রাজশাহীর নানকিং চাইনিজ রেস্তোরাঁর সভাকক্ষে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এবং দোলা মহিলা উন্নয়ন সংস্থা (DMUS)-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল গবেষণা সরঞ্জাম যাচাই এবং স্টেকহোল্ডার ও নাগরিক সমাজের গঠনমূলক মতামত গ্রহণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, যিনি উদ্বোধনী বক্তব্যে বলেন—“ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি মানবাধিকার ও সামাজিক নিরাপত্তারও অংশ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরএমপি কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।

আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে নারী ও শিশুদের অনলাইন নিরাপত্তা রক্ষায় বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর কার্যকর প্রয়োগ অত্যন্ত জরুরি। পাশাপাশি, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, সামাজিক ট্যাবু এবং সাইবার অপরাধের ক্রমবর্ধমান জটিলতা মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তাদের অভিজ্ঞতার আলোকে জানায়, অনলাইন হয়রানি বা ব্ল্যাকমেইল সংক্রান্ত অভিযোগে নারীরা যেন ভয়ে অভিযোগ করতে পিছিয়ে না যান, সে বিষয়ে পুলিশ সর্বদা সংবেদনশীল ও সহায়ক ভূমিকা পালন করছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ