রাজধানীর মধ্য বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে ১২০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—
১। মো. জাফর উল্লাহ (৬০) এবং
২। মোসা. রফিকা তানজিম (৫৫)।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাত, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় সবুজবাগ থানাধীন মধ্য বাসাবো এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চুনজি নিট লিমিটেড (চুনজি কর্পোরেশন)–এর ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদার মো. জাফর উল্লাহ এবং একই কোম্পানির পরিচালক ও অংশীদার মোসা. রফিকা তানজিমকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. জাফর উল্লাহর বিরুদ্ধে ৫৪টি গ্রেফতারি পরোয়ানা এবং গ্রেফতারকৃত রফিকা তানজিমের বিরুদ্ধে ৬৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১২০টি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ
ডিটেকটিভ ডেস্ক
,
