বুধবার, জুন ৩, ২০২৬
37.7 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমইনফোগ্রাফিক্সঅনলাইনে জিডি করার সহজ প্রক্রিয়া

অনলাইনে জিডি করার সহজ প্রক্রিয়া

জুলাই ২০২৫
,

জিডি (সাধারণ ডায়েরি) কী?
জিডি বা সাধারণ ডায়েরি হলো থানায় সংরক্ষিত একটি রেজিস্টারে নাগরিকদের সাধারণ অভিযোগ বা তথ্য লিপিবদ্ধ করার পদ্ধতি। এটি অনেকটা পুলিশের কাছে কোনো ঘটনা বা আশঙ্কার বিষয় জানিয়ে রাখার একটি প্রক্রিয়া। বর্তমানে সশরীরে থানায় যাওয়ার পরিবর্তে যেকোনো নাগরিক ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারেন।

অনলাইনে জিডি করতে যা যা প্রয়োজন

  • জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / জন্মনিবন্ধন সনদ
  • স্মার্টফোন অথবা কম্পিউটার ইন্টারনেট সংযোগ
  • আবেদনকারীকে নিজেই আবেদনের সময় সশরীরে উপস্থিত থাকতে হবে

অনলাইন জিডি করার ধাপসমূহ

ধাপ ১: রেজিস্ট্রেশন ধাপ ২: জিডি দাখিল
ওয়েবসাইট gd.police.gov.bd অথবা “Online GD” অ্যাপে প্রবেশ করুন। জিডির ধরন নির্বাচন করুন।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হালনাগাদ তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। বিস্তারিত অভিযোগ লিখুন।
সরাসরি (লাইভ) ছবি তুলুন। ঘটনাস্থল/সংশ্লিষ্ট থানা নির্বাচন করুন।
একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সংযুক্ত করুন

(যেমন—ছবি, ডকুমেন্ট, ভিডিও ইত্যাদি)।

ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। সবকিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন।

সম্প্রতি

নাগরিক সংযোগ