বুধবার, এপ্রিল ৮, ২০২৬
28 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবর"ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ০৭ (সাত) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী...

“ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ০৭ (সাত) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক”

ডিটেকটিভ ডেস্ক
,
“ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ০৭ (সাত) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক”
রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ) রাত ২২:১৫ ঘটিকার সময় ইন্সপেক্টর রুহুল আমিন, অফিসার ইনচার্জ, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা কর্তৃক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে গাড়ির জন্য অপেক্ষমাণ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম উদয় হাচান শুভ (২১), পিতা- আল আমিন, মাতা- শাহীনূর বেগম, সাং- চাপিলা, তাজু মেম্বার বাড়ি, থানা- চাঁদপুর, জেলা- চাঁদপুর।
তল্লাশীকালে তার হেফাজত হতে একটি খাকি রঙের ট্রাভেল ব্যাগে রাখা মোট ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্প্রতি

নাগরিক সংযোগ