সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবররাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডিটেকটিভ ডেস্ক
,

গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন মোহাম্মদ আবু সুফিয়ান, সম্মানিত পুলিশ কমিশনার, আরএমপি।

অভিবাদন গ্রহণ শেষে পুলিশ কমিশনার আরএমপি’র অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, শৃঙ্খলা বজায় রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ