রবিবার, জুন ২৮, ২০২৬
27.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিটেকটিভ ডেস্ক
,

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সিটিটিসি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় চলমান কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির সোয়াট টিম,বম্ব ডিসপোজাল টিম ও বম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি সিটিটিসির সক্ষমতা, প্রযুক্তিগত উদ্যোগ এবং ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসা করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ