চকবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম তার ফোর্সসহ চকবাজার থানাধীন নবাব সিরাজউদ্দৌলা রোডস্থ বালি আর্কেড নামক শপিং মলের সামনে পাকা রাস্তায় এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাঁধে থাকা ব্যাগের ভিতর থেকে বিভিন্ন মডেলের ১৮টি মোবাইল ফোন পাওয়া যায়। আসামি উক্ত মোবাইল ফোনগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে সে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান হতে উক্ত মোবাইল ফোনগুলো চুরি করেছে মর্মে স্বীকার করে। জব্দ তালিকামূলে উক্ত আসামির নিকট থেকে ১৮টি মোবাইল ফোন ও ১টি সিনথেটিক কাপড়ের কালো রঙের ব্যাগ জব্দ করা হয়। গ্রেফতার পরবর্তী আসামিকে চকবাজার থানার মামলা নং-০১, তারিখঃ ০১/১১/২০২৫ খ্রি., ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
