বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির ঘটনায় গ্রেফতার দুইজন

ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির ঘটনায় গ্রেফতার দুইজন

ডিটেকটিভ ডেস্ক
,

কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার চেষ্টা, হুমকি ও গালাগালির দুটি পৃথক ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন— ১) মোঃ সোহেল রাশেদ (৪৫) এবং ২) আল আমিন (২৪)।শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বংশাল ও বাড্ডা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।সিটিটিসি সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর লালবাগের ফ্রেঞ্চ রোডের মুখে উল্টোপথে মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক কনস্টেবল বাধা দিলে সোহেল রাশেদ জনসমক্ষে পুলিশ সদস্যকে মারতে উদ্যত হন এবং হুমকি দেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সিটিটিসির সাইবার টেরোরিজম টিম তাকে শনাক্ত করে বংশাল থানাধীন নাজিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যা ৫:৪৫ ঘটিকায় আফতাবনগর গেট এলাকায় বাইকার আল আমিন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা ও গালাগালি করেন। ভিডিও ভাইরাল হলে সিটিটিসির ইন্টারনেট রেফারেল টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে বাড্ডা থানাধীন আনন্দনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ