বুধবার, এপ্রিল ৮, ২০২৬
28 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরডিটেকটিভ ট্রেনিং স্কুলে সিআইডিতে মানব পাচার বিষয়ক প্রশিক্ষণ শুরু

ডিটেকটিভ ট্রেনিং স্কুলে সিআইডিতে মানব পাচার বিষয়ক প্রশিক্ষণ শুরু

ডিটেকটিভ ডেস্ক
,

মানব পাচার প্রতিরোধে তদন্ত দক্ষতা ও বিচার প্রক্রিয়া তদারকিতে পুলিশ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “Investigation Techniques and Trial Monitoring of Human Trafficking Cases” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ঢাকায় শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (IJM)-এর উদ্যোগে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহযোগিতায় ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের সূচনা হয়।

প্রশিক্ষণটি দুটি ধাপে অনুষ্ঠিত হয়—প্রথম ধাপ: ৯ থেকে ১১ সেপ্টেম্বর, যেখানে মানব পাচার প্রতিরোধ আইন, অপরাধ শনাক্তকরণ, তদন্ত কৌশল এবং উদ্ধার কার্যক্রম বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।দ্বিতীয় ধাপ: ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর, যেখানে উদ্ধার-পরবর্তী তদন্ত, প্রযুক্তি ব্যবহারের কৌশল, প্রমাণ উপস্থাপন এবং বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। উদ্বোধনী সেশনে IJMএরGiMarie Riba প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এবং ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক এবং উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৯ জন কর্মকর্তা ট্রেইনার হিসেবে অংশগ্রহণ করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ