১১ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম সম্পর্কিত এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি বক্তব্য দেন জনাব জীনাত সুলতানা, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), সাইবার ট্রাইবুনাল, চট্টগ্রাম। তিনি সাইবার অপরাধের আইনি দিক, তদন্ত প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির। তিনি সাইবার নিরাপত্তা বিষয়ে সবার সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
