পবিত্র হজ্বব্রত পালন করা সম্মানিত হাজীগণের জন্য এক বিশেষ সতর্কবার্তা। সাম্প্রতিক সময়ে সরকারি ব্যবস্থাপনায় হজ্বে অংশগ্রহণকারী হাজীদের বাড়ি ভাড়ার অব্যয়িত অর্থ ইতোমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের নিজ নিজ ব্যাংক একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হয়েছে। প্রত্যেক হাজীকে এ বিষয়ে এসএমএসের মাধ্যমে অফিসিয়াল বার্তা পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন বা হজ্ব অফিস থেকে কখনোই ফোন করা হয় না। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যক্তি নামে বেনামে ইসলামিক ফাউন্ডেশন বা হজ্ব অফিসের নাম বলে টাকা চাচ্ছে, যেটা সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। এব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ।
প্রতারক চেনার কিছু আলামতঃ
যদি কেউ নিচের যেকোনো অনুরোধ করে, তাহলে ধরে নিন তারা প্রতারক:
- ডেবিট/ক্রেডিট কার্ড নাম্বার চায়
- বিকাশ/নগদ/রকেট পিন নাম্বার চায়
- কোনো ধরনের OTP (One Time Password) চায়
এই ধরনের ফোনকল, মেসেজ বা লিংক সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
যদি কেউ এই ধরনের প্রতারনার সম্মুখিন হন, যথাদ্রুত সম্ভব Cyber Police Centre, CID, Bangladesh Police ফেইসবুক পেজের ম্যাসেন্জারে অথবা সাইবার পুলিশ সেন্টার এর হটলাইন নাম্বার +8801320-010146, +8801320-010147, +8801320-010148 যোগাযোগ করুন ।
সচেতন হোন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও সতর্ক করুন।
