মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
23 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমবিশ্বজুড়ে পুলিশিংঅপারেশন সারেনগেটি–২০২৫: আফ্রিকায় সাইবার অপরাধীদের ব্যাপক ধরপাকড়

অপারেশন সারেনগেটি–২০২৫: আফ্রিকায় সাইবার অপরাধীদের ব্যাপক ধরপাকড়

ডিটেকটিভ ডেস্ক
,

সাইবার অপরাধ দমনের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইন্টারপোল ও আফ্রিপোল (Afripol)  যৌথভাবে ১৮টি আফ্রিকান দেশে একটি বিশাল অভিযান পরিচালনা করে, যার নাম ছিল “অপারেশন সারেনগেটি–২০২৫”। তিন মাস ধরে (জুন থেকে আগস্ট ২০২৫) পরিচালিত এই অভিযানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
সফল এই অভিযানে ১,২০০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং সেই সাথে ৯৭.৪ মিলিয়ন ডলার (প্রায় ১০৭৫ কোটি টাকা) মূল্যের অবৈধ সম্পদ জব্দ করা হয়েছে। অপরাধ দমনের এই প্রক্রিয়ায় আফ্রিকায় ২৫টি অবৈধ ক্রিপ্টোকারেন্সি মাইনিং সেন্টার ধ্বংস করা হয়।
এই অভিযানটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংগঠিত সাইবার অপরাধ মোকাবিলায় একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ