সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরআইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪–২৫ উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নের মুকুট

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪–২৫ উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নের মুকুট

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশের অন্যতম বৃহৎ ও মর্যাদাসম্পন্ন ক্রীড়া আয়োজন “আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪–২৫” এক জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে। ১৯টি দলের অংশগ্রহণে চারটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় এবারের আসর।
এই ক্রীড়া আসর শুরু হয় ১৭ এপ্রিল ২০২৫ তারিখে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ক্রিকেট মাঠে। উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টুর্নামেন্টটি প্রতিযোগিতামূলক ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হবে। উদ্বোধনী ম্যাচে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মুখোমুখি হলেও বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ১৩ মে ২০২৫ তারিখে পুলিশ স্টাফ কলেজের মাঠে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। প্রথমে ব্যাট করে এপিবিএন দল ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে ২ উইকেটে জয়লাভ করে এবং এবারের আসরের চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আইজিপি বলেন,
“এই ধরনের টুর্নামেন্ট কেবল শারীরিক সুস্থতাই নয়, পুলিশ সদস্যদের মধ্যে দলগত সংহতি, নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে।”
১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্য, প্রতিযোগিতার চেতনা এবং শৃঙ্খলার মেলবন্ধন ঘটায়। শুধু খেলাধুলা নয়, এটি পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি, ভ্রাতৃত্ববোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা পালন করেছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ