পুলিশ ক্লিয়ারেন্স কী?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো একটি সরকারি সনদপত্র, যা নিশ্চিত করে যে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং সে কোনো অপরাধের সাথে জড়িত নয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন দরকার হয়?
- বিদেশে চাকরি বা উচ্চশিক্ষায় যাওয়ার ভিসা আবেদন করার সময়।
- কিছু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য।
- নতুন পাসপোর্ট তৈরি বা নবায়নের সময়।
- অন্য দেশের নাগরিকত্ব পেতে আবেদন করার সময়।
অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- অনলাইনে পূরণকৃত আবেদন ফরম।
- ন্যূনতম ৩ মাস মেয়াদযুক্ত বৈধ পাসপোর্ট।সত্যায়িত পাসপোর্ট তথ্যপাতার স্ক্যান কপি।
- এমআরপি পাসপোর্টে ঠিকানা না থাকলে এনআইডি/জন্ম নিবন্ধন/ওয়ার্ড কাউন্সিলর সনদের সত্যায়িত কপি।
- বিদেশে ইস্যুকৃত পাসপোর্ট থাকলে সর্বশেষ Arrival Seal এর কপি।
- বিদেশে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্ট তথ্যপাতার সত্যায়িত কপি।
- বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের Justice of Peace কর্তৃক সত্যায়িত কপি।
- বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে ট্রেজারি চালান কিংবা অনলাইন পেমেন্টের মাধ্যমে (৫০০ টাকা)ফি জমার রশিদ।
অনলাইনে আবেদন করার ধাপ
| ধাপ-১ অনলাইন ww.pcc.police.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন |
ধাপ-৪ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড |
| ধাপ-২ লগ-ইন করে “Apply” ক্লিক |
ধাপ-৫ সব তথ্য যাচাই করে সাবমিট |
| ধাপ-৩ ব্যক্তিগত ও ঠিকানা তথ্য পূরণ |
ধাপ-৬ ফি জমা দিন এবং নির্দেশনা অনুসরণ করুন |
স্ট্যাটাস জানার উপায়
SMSকরুন: PCC S [Reference Number] – ২৬৯৬৯(ফিরতি মেসেজে আবেদন স্ট্যাটাস জানানো হবে)
