শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরবাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে আগস্ট/২৫ মাসে এসআই হতে তদনিম্ন পুলিশ সদস্যদের...

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে আগস্ট/২৫ মাসে এসআই হতে তদনিম্ন পুলিশ সদস্যদের অনুকূলে অনুদান মঞ্জুর

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ তহবিলে এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ ও নন-পুলিশ সদস্যদের নিকট থেকে বছরে দুইবার চাঁদা কর্তন করা হয়।

উক্ত তহবিল থেকে এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ ও নন-পুলিশ সদস্য চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পরবর্তী দুই বছর পর্যন্ত দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ২৫ হাজার টাকা এবং মৃত্যুবরণ বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকাসহ প্রতি মাসে ১,৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বিশেষ ও ব্যয়বহুল, গুরুতর এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রেও আর্থিক অনুদান প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৭ম সভায় (আগস্ট/২৫) এসআই ও তদনিম্ন ৩৬২ জন সদস্যের অনুকূলে সর্বমোট ১,৪৪,৪৫,৫০০ (এক কোটি চুয়াল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

সম্প্রতি

নাগরিক সংযোগ