বৈশ্বিক অপরাধচক্র এখন সীমান্ত পেরিয়ে বহুজাতিক আকারে বিস্তৃত হচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতাকে সময়ের অনিবার্য দাবি হিসেবে দাঁড় করিয়েছে। এ প্রেক্ষাপটে, ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকায় সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের United Nations office on Drugs and Crime(UNODC) প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ, যেখানে উভয় পক্ষ সংগঠিত অপরাধ ও সিনথেটিক ড্রাগবিরোধী যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।আলোচনায় UNODC এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন Mr.Marco Letizi, Internatioal Consultant,Lawyer and Legal Auditor, Mr.ABM Ziaul Kabir, National Programe Officer, UNODC Bangladesh ।
সিআইডির পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি মো. জামশের আলী (ফরেনসিক) এবং ডিআইজি মো. আবুল বাশার তালুকদার (সিপিসি)। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আলি আকবর খান (অর্গানাইজড ক্রাইম), মো. একরামুল হাবীব (অর্গানাইজড ক্রাইম), এসএসপি শম্পা ইয়াসমীন (কেমিক্যাল ল্যাব), এসএসপি মুহাম্মদ মিনহাজুল ইসলাম (প্রশাসন) এবং এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা (সিরিয়াস ক্রাইম)-সহ সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় দক্ষিণ এশিয়ায় সিনথেটিক ড্রাগের ক্রমবর্ধমান প্রভাব ও এর সামাজিক পরিণতি তুলে ধরা হয়। উভয় পক্ষই আঞ্চলিক তথ্য বিনিময়, আইন প্রয়োগে সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের কৌশলগত কাঠামো তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
অংশগ্রহণকারীরা সংগঠিত অপরাধ, মানব পাচার, সাইবার অপরাধ ও মাদক পাচার প্রতিরোধে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও মতবিনিময় করেন।
জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কনভেনশন (UNTOC) অনুযায়ী আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই আলোচনা তারই বাস্তব রূপায়নের অংশ। বৈঠকের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তি স্থাপিত হয়েছে—যেখানে বাংলাদেশ কেবল ভুক্তভোগী নয়, বরং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে এক সক্রিয় অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছে।
