বুধবার, জুন ৩, ২০২৬
30.5 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবর৪০তম ক‍্যাডেট এসআই/২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

৪০তম ক‍্যাডেট এসআই/২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে ৪০তম ক‍্যাডেট এসআই/২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি, ২০২৫ সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক‍্যাডেট (এসআই) অংশগ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম দায়িত্ব পালন করেন।
আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বেস্ট একাডেমিক হিসেবে মোঃ বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ হিসেবে মোঃ নজরুল ইসলাম, বেস্ট শুটার ও বেস্ট সুইমার হিসেবে নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারণ মোঃ আরিফুল ইসলাম বেস্ট ক‍্যাডেট পদক লাভ করেন।
আইজিপি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। পরবর্তীতে চেমনী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ