বুধবার, এপ্রিল ২২, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরবীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ডিটেকটিভ ডেস্ক
,

মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে তাদের সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপি। ১৮ ডিসেম্বর রাত ০৭:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোঃ সা৩⁄৪াত আলী, এনডিসি। বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে কয়েকজন সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণ করেন। এ সময়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হওয়া সৌভাগ্যের বিষয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, আপনাদের সম্মুখ যুদ্ধে এই দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল। সেই অনুপ্রেরণা ধারণ করেই আমাদের নতুন প্রজন্ম দেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। এই ঐতিহাসিক অর্জনগুলোর কারণে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অব্যাহত থাকবে। আপনাদের অনুপ্রেরণায় আমাদের দেশ আরও এগিয়ে যাবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর পুলিশ মুক্তিযোদ্ধা এ. টি আহমেদুল হক চৌধুরী, পিপিএম (সাবেক আইজিপি ও পিএসসির চেয়ারম্যান), বীর পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, পিপিএম (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) সহ আরও অনেক বীর পুলিশ মুক্তিযোদ্ধা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা সম্বলিত তথ্যনির্ভর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্প্রতি

নাগরিক সংযোগ