ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স , ঢাকা মহোদয় ট্যুরিস্ট পুলিশ প্রধান মহোদয় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর আওতাধীন নবগঠিত ট্যুরিস্ট পুলিশ, সীতাকুণ্ড জোন পরিদর্শন করেন।
এসময় ট্যুরিস্ট পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি মহোদয় জোনের অফিস কক্ষ, ফোর্স ব্যারাক, খাবারের মেসসহ সম্পূর্ণ ভবন পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সীতাকুণ্ড জোনের সকল অফিসার ও ফোর্সদের মানসিক, শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন। ট্যুরিস্ট স্পটের (সী-বিচ, ঝর্ণা ইত্যাদি) নিরাপত্তামূলক ডিউটি সংক্রান্ত ব্রিফ প্রদান করেন। ট্যুরিস্ট স্পটগুলোতে যাতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।
উক্ত পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মানীত পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয় এবং ট্যুরিস্ট পুলিশ সীতাকুণ্ড জোন ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সৈকত কুমার রায়, চট্টগ্রাম জোন ইনচার্জ , পুুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বপন কুমার আইচসহ অন্যান্য অফিসার ও ফোর্স।
