মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঢাকা জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র...

ঢাকা জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।

ডিটেকটিভ ডেস্ক
,
শনিবার (২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খায়রুল আলম মহোদয়।
দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সকল অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ সভায় অংশগ্রহণ করেন। তিনি জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ