সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরশ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার মূল রহস্য উদঘাটন গ্রেফতার-০১

শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার মূল রহস্য উদঘাটন গ্রেফতার-০১

ডিটেকটিভ ডেস্ক
,

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী হত্যার এক জটিল মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন`(পিবিআই) নারায়ণগঞ্জ জেলা। ২০২৩ সালের ৭ নভেম্বর কাঠেরপুল কুতুবাইল এলাকার আনিসুর রহমানের বাড়ি থেকে সুমা আক্তার (৩০)-এর মরদেহ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। প্রাথমিক তদন্তে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

প্রথমে সুমার ছোট বোন সোহানা আক্তার (২৮) সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হলেও পরবর্তীতে মামলাটি ২০২৪ সালের আগস্টে পিবিআইয়ে হস্তান্তর করা হয়।

পিবিআইয়ের গভীর তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের পেছনে ছিল পারিবারিক সম্পর্কের জটিলতা ও পরকীয়ার দ্বন্দ্ব। তদন্তে সোহানা আক্তার ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, তার দুলাভাই মো. শহীদুল্লাহ (৩৮) শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন এবং এ সম্পর্ক গোপন রাখতে তিনি নিজের স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেন।এরপর পিবিআই প্রযুক্তির সহায়তায় ২৫ সেপ্টেম্বর রাতে ফতুল্লা এলাকা থেকে শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে।পুলিশ আসামিকে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করে এবং আদালত তাকে জেল হাজতে পাঠান।

সম্প্রতি

নাগরিক সংযোগ