বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন), সিএমপি।সভায় মাঠপর্যায়ের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকদের প্রবেশ ও বহির্গমন, খেলোয়াড়দের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সহায়তা এবং গণযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সভাপতি উপস্থিত স্টেকহোল্ডারদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসিফিকুর রহমান আকতার, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহমেদ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমানসহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিবৃন্দ।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলা উপলক্ষে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত
ডিটেকটিভ ডেস্ক
,
