খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বিষয়ক কর্মসূচি আয়োজন করেছে।
‘নিরাপদ সড়ক ব্যবহারের নিয়ম-কানুন’ বিষয়ে ভিডিও প্রদর্শন, আলোচনা এবং মোটিভেশনাল সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়। ভিডিওতে দেখানো হয় কীভাবে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে যাওয়া এবং ফেরার সময় সতর্ক থাকা যায়।
এই কর্মসূচিতে ইসলামাবাদ কলেজিয়েট স্কুল ও খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নেতৃত্ব দেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয় ও আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম (সেবা)।
পল্লী মিলন মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক)।
