ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও ছুরিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি নুর মোহাম্মদ খান লিটু (৩০)। তার হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ২২ হাজার টাকা এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৫ সকাল আনুমানিক ৬:৩৫ মিনিটে ভিকটিম মো. জামিরুল ইসলামের চিৎকার শুনে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নুর মোহাম্মদ খান লিটুকে আটক করে। এ সময় তার সহযোগী শান্ত ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, নুর মোহাম্মদ খান লিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, দ্রুত বিচার এবং ডাকাতির প্রস্তুতির মোট ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মিরপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
