“থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে”—এই প্রতিপাদ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (চতুর্থ পর্যায়ের পঞ্চম ব্যাচ) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে পুলিশ সদস্যরা আরও আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রত্যেককে যার উপর যতটুকু দায়িত্ব অর্পিত হবে, তা সর্বোচ্চ দক্ষতা ও সততার সঙ্গে পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
