প্রতিযোগিতায় কীভাবে অংশ নেবেন?
আপনার উদ্ভাবনী আইডিয়াটি ৫০০ শব্দের মধ্যে লিখে, ৩০ জুলাই ২০২৫-এর মধ্যে নাম, পরিচয় ও একটি পাসপোর্ট সাইজ ছবিসহ পাঠান এই ঠিকানায়: detectivebdp@gmail.com
আইডিয়া কেমন হবে?
- বাস্তবভিত্তিক ও স্থানীয় প্রেক্ষাপটে প্রযোজ্য
- স্বল্প বাজেটে বাস্তবায়নযোগ্য
- মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক, আস্থা ও সেবা উন্নয়নে কার্যকর
কিছু নমুনা আইডিয়া
- “এক কাপ চা, এক মিনিট কথা”—থানার সামনে একদিন সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও চা-আড্ডার আয়োজন।
- “স্মাইল কর্নার”—থানার একটি দেয়ালে সেবাগ্রহীতারা ইমোজির মাধ্যমে পুলিশের প্রতি তাঁদের মনোভাব প্রকাশ করতে পারবেন।
- “তরুণদের নিয়ে থানাভ্রমণ”—স্কুল-কলেজের শিক্ষার্থীদের থানায় ঘুরে পুলিশের কাজ দেখার সুযোগ করে দেওয়া।
- “আপনার গল্পে, আপনার পুলিশ”—সাধারণ মানুষ তাঁদের অভিজ্ঞতা লিখে পাঠাবে, যা থানার পেইজে প্রকাশ করা হবে।
পুরস্কার ও স্বীকৃতি
নির্বাচিত সেরা ৩টি আইডিয়া বাস্তবায়নের জন্য ৫ হাজার টাকা ও বিজয়ীদের সনদপত্র প্রদান করা হবে। এছাড়া বিজয়ী আইডিয়াগুলো পরবর্তী সংখ্যায় “নির্বাচিত আইডিয়া” হিসেবে প্রকাশিত হবে।
