ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপি’র কয়েকটি টিম নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে ‘রোড সেফটি’র ওপর নির্মিত ভিডিও প্রদর্শন করছেন।
ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে—সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস এই ভিডিওতে দেখানো হয়েছে।
কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনা করেন।
রাস্তা ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপি’র টিম মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় ও এসওএস হারম্যান মাইনর স্কুলে কেএমপি টিমের নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) জনাব শফিকুল ইসলাম। নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়।
নিরাপদে রাস্তা ব্যবহারে নিয়ম-কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবহিতকরণ কর্মসূচি
ডিটেকটিভ ডেস্ক
,
