নগরবাসীর জান–মালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে একজন ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তিনি তাঁর দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেন।
ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দত্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন।
ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করে। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে গুরুতর কাটা লাগে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন। এডিসি সুমন রেজার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দিলেন পুলিশ কর্মকর্তা সুমন রেজা
ডিটেকটিভ ডেস্ক
,
