সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরব্রাহ্মণবাড়িয়ায় পিবিআইয়ের তদন্তে—স্বয়ং বাদীই পিতার হত্যাকারী; চুরির নাটক, স্বীকারোক্তি ও আলামত উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পিবিআইয়ের তদন্তে—স্বয়ং বাদীই পিতার হত্যাকারী; চুরির নাটক, স্বীকারোক্তি ও আলামত উদ্ধার

ডিটেকটিভ ডেস্ক
,

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ব্যবসায়ী মো. আলম মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়া জেলা।

২০২৫ সালের ৩ সেপ্টেম্বর ফান্দাউক মুন্সীপাড়ায় নিজ বাড়ি থেকে আলম মিয়া (৬০)-এর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলে চুরির আলামত পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয়—অজ্ঞাত চোরেরা ঘরের পেছনের টিন কেটে প্রবেশ করে হত্যার পর নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে।

তিন দিন পর নিহতের ছেলে মো. মাহমুদুল হাসান নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগে তার সৎমা আমেনা ও তার পূর্ব স্বামী মমিনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন যে, ঘটনার সময় তিনি সিলেটে অবস্থান করছিলেন।

পরবর্তীতে ১০ সেপ্টেম্বর মামলাটি পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার হাতে তদন্তের দায়িত্ব আসে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মো. বেলাল উদ্দিন-কে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়।তদন্তে তথ্যপ্রযুক্তি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়—বাদীর দাবি অনুযায়ী তিনি সিলেটে ছিলেন না, বরং ঘটনার দিনই এলাকায় উপস্থিত ছিলেন। সন্দেহের ভিত্তিতে পিবিআই সেদিন বেলা ৫টা ৩০ মিনিটে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের বাবাকে হত্যার দায় স্বীকার করেন। এই হত্যাকাণ্ড শুধু পারিবারিক দ্বন্দ্বের করুণ পরিণতিই নয়, বরং এটি দেখিয়েছে কীভাবে অপরাধী তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

সম্প্রতি

নাগরিক সংযোগ