বাংলাদেশ পুলিশ ডিজিটাল জিডি সেবার আওতায় আনছে দেশের সব থানা বাংলাদেশ পুলিশ দেশের সব থানাকে ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর সেবার আওতায় নিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে রেলওয়ে পুলিশের অধীন ৬টি জেলার ২৪টি থানায় অনলাইন জিডি (General Diary) সেবা চালু হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের সব থানা অনলাইন জিডি সুবিধার আওতায় আসছে, যা পুলিশি সেবার ডিজিটাল রূপান্তরে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধান উপদেষ্টার নির্দেশনায় নাগরিক সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ “থানায় না গিয়ে ঘরে বসেই জিডি করার” সুযোগ চালু করেছে। এটি নাগরিকদের সময়, খরচ এবং ঝামেলা—তিনই কমাবে।
নাগরিকরা গুগল প্লে স্টোর থেকে “Online GD” অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই যেকোনো সময় অনলাইনে জিডি করতে পারবেন। রেজিস্ট্রেশন বা জিডি করতে সমস্যা হলে ২৪ ঘণ্টা খোলা হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চাল
ডিটেকটিভ ডেস্ক
,
