বাংলাদেশ পুলিশের উদ্যোগে ১৫ মে, ২০২৫ থেকে চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সকল থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে। নতুন এই ব্যবস্থায় থানায় না গিয়ে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ পাবেন নাগরিকরা।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় সেবাটি সহজীকরণের অংশ হিসেবেই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ২০২৫ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা এবং চাঁদপুর জেলা পুলিশের থানাগুলোতে প্রাথমিকভাবে এই সেবা চালু হয়েছিল। পূর্বে শুধুমাত্র হারানো বা প্রাপ্তিসংক্রান্ত জিডি অনলাইনে করা যেত, তবে এবার সব ধরনের জিডি করার সুযোগ দেওয়া হয়েছে।
অনলাইন জিডি করার জন্য গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (ঙহষরহব এউ) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে পুনরায় করার প্রয়োজন নেই। কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপিতে অনলাইন জিডি চালু
ডিটেকটিভ ডেস্ক
,
