খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হাসপাতাল থেকে চুরি হওয়া চার দিন বয়সী এক নবজাতক শিশুকে দ্রুত উদ্ধার করেছে। ১৫ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১২টা ২৫ মিনিটে খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড়ের ড্যাপস ক্লিনিক থেকে মির্জা সুজন (২৯) নামের এক ব্যক্তির নবজাতক ছেলে অজ্ঞাত এক নারী দ্বারা চুরি হয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা পুলিশ রূপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগম (৫৫) ও তার স্বামী লিয়াকত আলী, ঠিকানা দিয়াপাড়া, ফকিরহাট, বাগেরহাট থেকে গ্রেফতার করে। হেফাজত থেকে নবজাতক শিশুটি উদ্ধার করে তার পিতার নিকট হস্তান্তর করা হয়। আইনের দৃষ্টিতে শিশুচুরি কেবল একটি অপরাধ নয়, এটি মানব পাচারের অংশ হিসেবেও বিবেচিত হয়—যার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার ১ জন গ্রেফতার: কেএমপি
ডিটেকটিভ ডেস্ক
,
